ডেঙ্গু ও হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

ডেঙ্গু আর হাম উপসর্গ
স্বাস্থ্য
দেশে এখন
0

ডেঙ্গু ও হামের উপসর্গে সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬১৯ জন।

আজ (সোমবার, ৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে পাঁচজনের মৃত্যু এবং নতুন ১ হাজার ২৬০ জনের ভর্তির তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ১১৪ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে; রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮১ জনের নিশ্চিত সংক্রমণসহ ১ হাজার ৩৫৯ জনের উপসর্গ শনাক্ত হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে (নিশ্চিত হামে ১০৫ ও উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জন)। এই সময়ে মোট ২ লাখ ৪০ হাজার ১৯৯ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।

এফএস