হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচলের আলোচনায় অগ্রগতি: মার্কো রুবিও

হরমুজ প্রণালী
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি দিয়ে আরও জাহাজ চলাচলের অনুমতি দেয়ার বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয় নি বলেও জানান তিনি। স্থানীয় সময় মঙ্গলবার প্যারাগুয়ের উপরাষ্ট্রপতি পেদ্রো আলিয়ানার সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন মার্কো রুবিও।

আরও পড়ুন:

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলছেন, আগামী বুধবারের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে ওয়াশিংটন।

অবশ্য ইরানও বলছে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার আশায় বিশ্ব বাজারে ৪ শতাংশ করে কমেছে তেলের দাম।

এফএস