হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাষ্ট্রকে আইআরজিসির শর্ত

হরমুজ প্রণালিতে চলাচল করছে জাহাজ
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু শর্ত দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। এরমধ্যে আছে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ আদায়। ওমানের সঙ্গে হরমুজ সচলের বিষয়ে চূড়ান্ত একটি সমঝোতাও করেছে ইসলামি প্রজাতন্ত্রটি।

এবার কৌশলগত জলপথ সম্পূর্ণ সচলের বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের ছাড়ের ওপর। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, জুনের সমঝোতা স্মারকেও এই ছাড়ের প্রসঙ্গ ছিল, যদিও সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি ওয়াশিংটন।

এদিকে, ইরানের প্রস্তাবের বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য, হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে এসেছে ইরান। পাশাপাশি আরও একবার দাবি করেছেন, যুদ্ধে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হয়েছে। আগের চেয়ে দুর্বল হয়েছে ইরানের সামরিক বাহিনীর সক্ষমতাও।

ইএ