যুক্তরাষ্ট্রে চার শিশুকে গুলি করে হত্যার পর বাবার আত্মহত্যা

ঘটনাস্থলে পুলিশের নিরাপত্তা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের কানসাসে চার শিশু সন্তানকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করলেন বাবা। এ ঘটনায় একই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ছয়জনের মরদেহ।

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে থানায় ফোন করে এক ব্যক্তি নিজের পুরো পরিবারকে হত্যার কথা জানান। আত্মহত্যার পরিকল্পনার কথাও বলেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গুলির আওয়াজ পায়।

আরও পড়ুন:

প্রায় দুই ঘণ্টা পর দরজা ভেঙে ঘরে ঢুকে ছয়টি মরদেহ পড়ে থাকতে দেখে। নিহত শিশুদের বয়স তিন থেকে নয় বছরের মধ্যে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

আত্মহত্যা করা ৫৩ বছর বয়সী বাবা আগেও অপহরণ, ডাকাতি, ধর্ষণ চেষ্টা, মাদক মামলাসহ অনেক ফৌজদারী অপরাধে জড়িয়েছেন। চলতি বছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় সাত মাসেই প্রাণ গেছে প্রায় আট হাজার মানুষের।

এফএস