বৈরী আবহাওয়ায় ১০০ বছরে প্রথমবার স্থগিত মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড

২০২১ সালের ২৫ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রজুড়ে বৈরী আবহাওয়ায় ১০০ বছরে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। তীব্র ঝড়ের কারণে নিউ ইয়র্ক সিটিতে প্যারেডের ১০০তম সংস্করণটি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। এদিকে ছুটির এ মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে ৬ হাজারের বেশি বহু ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

খারাপ আবহাওয়া ও প্রবল ঝোড়ো বাতাসের পূর্বাভাসের কারণে নিউ ইয়র্ক সিটির শততম মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে। বার্ষিকী উপলক্ষে রেকর্ড ১০০টি বেলুন ওড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছিল। স্থগিত হওয়ার পর এই বিশাল বেলুনগুলোর বাতাস বের করে রাখা হয়েছে।

আগের দিন একটি খোলা জায়গায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি, প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেছেন এবং নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ এ ব্যাপারে কথা বলেন।

সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি বলেন, ‘জাতীয় আবহাওয়া পরিষেবা আগামীকালের জন্য তীব্র বাতাসের সতর্কতা এবং উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে। আগামীকাল সকালে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ও মাঝারি বন্যার আশঙ্কা করা হচ্ছে।’

জেসিকা টিশ, নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার বলেন, ‘আমরা আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে প্যারেডের জন্য কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। নিউ ইয়র্কবাসীরা পুলিশের উপস্থিতি বৃদ্ধি দেখতে পাবেন, যেখানে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা পুরো আড়াই মাইল দীর্ঘ প্যারেড রুট এবং আশপাশের ব্লকগুলোতে মোতায়েন থাকবেন।’

আমেরিকান ডিপার্টমেন্টাল স্টোর চেইন ম্যাসি এই প্যারেড শুরু করেছিল, যা নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয়। তবে তীব্র ঝড়ো আবহাওয়ার কারণে ইতিহাসে প্রথমবারের মতো বৃহস্পতিবারের পরিবর্তে এটি পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত এই বার্ষিক প্যারেডটি যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উৎসবের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এটি বিশাল আকারের ফোলানো কার্টুন চরিত্র, মার্চিং ব্যান্ড, ভাঁড়, চিয়ারলিডার এবং জনপ্রিয় সংগীতশিল্পীদের সরাসরি পরিবেশনার এক বর্ণাঢ্য প্রদর্শনী। এটি দেখার জন্য ম্যানহাটনের রাস্তায় হাজার হাজার মানুষ ভিড় করে।

নিউ ইয়র্ক সিটিতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ মাইল বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। শহরের নিয়ম অনুযায়ী, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩ মাইলের বেশি হলে বিশাল আকারের বেলুন ওড়ানো বিপজ্জনক হয়ে পড়ে।

থ্যাঙ্কসগিভিংয়ের মৌসুমে বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে বিপুলসংখ্যক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে বা অবতরণ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বার্ষিক থ্যাঙ্কসগিভিংয়ের সূচনা করেন। ঐতিহ্য অনুযায়ী দুটি টার্কিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেন তিনি। যাদের নাম রাখা হয়েগিত মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড।

এএম