মোহসেন রেজায়ি বলেন, ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং পরমাণু অপ্রসার চুক্তির (এনপিটি) সদস্য হওয়া সত্ত্বেও তা যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে অকার্যকর প্রমাণিত হয়েছে। এটি দেখার পরই মানুষের মধ্যে পরমাণু অস্ত্র অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘ট্রাম্প পরমাণু নিরাপত্তার বদলে পরমাণু নিরাপত্তাহীনতা তৈরি করেছেন।’ মোহসেন রেজায়ি দাবি করেন, ইরান আন্তর্জাতিক সব সুরক্ষানীতি মেনে চলেছে, এনপিটির সদস্য এবং পরিদর্শন কার্যক্রমেও সম্মতি দিয়েছে। পরমাণুসংক্রান্ত নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে ইরান অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।





