ক্লিভল্যান্ড পুলিশের তথ্য, টহল পুলিশের গাড়িতে উল্টো দিক থেকে ছুটে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ যায় দুই গাড়ির সব আরোহীর। এ ঘটনায় শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। চলতি সপ্তাহেই আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে একই ধরনের দু'টি সড়ক দুর্ঘটনা ঘটে।
একটিতেই প্রাণ যায় পাঁচজনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতির লোভে সম্প্রতি তরুণদের মধ্যে সড়কের উল্টোদিকে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে বলে সে সময় সতর্ক করেন আইরিশ পুলিশ প্রধান।





