মার্কিন সংবেদনশীল সংস্থায় সাইবার হামলা; চীনের হ্যাকিং নেটওয়ার্ক বন্ধের দাবি

চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা ইলাস্ট্রেশন
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ ও মার্কিন সিনেটসহ বিভিন্ন সংবেদনশীল সরকারি সংস্থায় পরিচালিত চীনের একটি বড় ধরনের সাইবার হামলা নস্যাৎ করার দাবি করেছে ওয়াশিংটন। আজ (বুধবার, ২৬ আগস্ট) মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, এই সাইবার অভিযানে ব্যবহৃত কিউস্ক্যান ও কিউটিরউটার নামের দুটি হ্যাকিং প্ল্যাটফর্মের ডোমেইন নিয়ন্ত্রণে নিয়ে সেগুলো জব্দ করা হয়েছে। মার্কিন সংস্থাগুলোর কম্পিউটার ব্যবস্থায় অনুপ্রবেশের জন্য হ্যাকাররা এই প্ল্যাটফর্ম দুটি ব্যবহার করছিল।

এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে এ ধরনের সাইবার হামলার অভিযোগ বেইজিং শুরু থেকেই অস্বীকার করে আসছে।

এএম