ইসরাইলের বিমান হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের বিমান হামলায় বিধস্ত গাজা
বিদেশে এখন
0

ইসরাইলের বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঁচজন এবং পশ্চিম তীরে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া অস্ত্রবিরতির ভগ্নদশার মধ্যেই শুক্রবার গাজা সিটি, খান ইউনিস আর জেনিনে হয় এসব হামলা। গাজায় অস্ত্রবিরতি কার্যকরের পর ১০ মাসে প্রাণ গেছে ১ হাজার তিনশোর বেশি ফিলিস্তিনির, যাদের বেশিরভাগই বেসামরিক।

অন্যদিকে, পশ্চিম তীরের জেনিনে নিহতরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে দাবি ইসরাইলের। এ হামলার নিন্দা জানালেও নিহতদের নিজেদের সংগঠনের সদস্য হিসেবে স্বীকার করেনি হামাস। চলতি বছর পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৮৭।

এফএস