ব্যবসায়িক খরচ কমানো ও দুর্নীতি রোধে ডিজিটালাইজেশনে জোর অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
1

দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো ডিজিটালাইজেশনের জন্য কাজ করছে সরকার। এতে ব্যবসায়ীদের খরচও কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক পিএলসি ডায়নামিক বাংলা কিউআর এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বন্দর থেকে সড়কপথ এবং কারখানা প্রতিটি পর্যায়ে নানা ধরনের জটিলতা ও বিলম্ব ব্যবসার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। তাই বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন সেবা ব্যবস্থাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় এনে পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে হবে। এ সময় তিনি আরো বলেন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসার খরচ কমানোর পাশাপাশি সেবা প্রদানে গতি ও দক্ষতা বাড়াতে হবে।’

অর্থমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে না।’

এএইচ