এতে বলা হয়, ৫০২ জনের মধ্যে রমনা বিভাগ ১৮, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৭২, তেজগাঁও বিভাগ ৯৪, মিরপুর বিভাগ ১৩৪, গুলশান বিভাগ ৩২, উত্তরা বিভাগ ৫০, গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, পাঁচ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুইটি হেলমেট, দুইটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।





