ইরানে আরও কঠোর হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মোড় নেয়ার মধ্যেই, আরও শক্ত হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরানের হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র।

একদিন আগেই লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডান ও আমিরাতের তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে দাবি করা হয়, লারাকের হামলায় প্রাণ গেছে কমপক্ষে তিনজনের। হরমুজে মাইন পাতার অভিযোগে আইআরজিসির স্থাপনা লক্ষ্য করে চালানো হয় ওই হামলা।

আরও পড়ুন:

লারাকে মার্কিন হামলার ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে তেহরান। এরআগে, ইরানে জ্বালানির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্গ দ্বীপ চূর্ণবিচূর্ণ করে দেয়ার যে দাবি ট্রাম্প সামাজিক মাধ্যমে করেছিলেন, সেটি ইরানের প্রতি সতর্কবার্তা ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এফএস