স্থানীয় সময় গতকাল শনিবার রাতে দেশটির ফোগো দ্বীপের কাম্পানাস দে সিমা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে থাকা যাত্রীদের বেশির ভাগই ছিল কিশোর বয়সী শিক্ষার্থী। তারা চা দেস কালদেইরাস এলাকায় একটি শিক্ষাসফর শেষে বাড়ি ফিরছিল।
সাও ফিলিপের মেয়র নুইয়াস সিলভা জানান, নিহত ২৫ জনের মধ্যে বাসের চালকও রয়েছেন। পাথুরে ও দুর্গম খাদ হওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। আহতদের মধ্যে ১৯ জনকে আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এ মর্মান্তিক দুর্ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে স্থানীয় কাউন্সিল। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস এ ঘটনাকে ‘এক মহা বিপর্যয়’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





