নেপালের পুলিশ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত চিতওয়ান, পূর্ব ও পশ্চিম নওয়ালপরাসি, নুয়াকোট, রাসুয়া, গোর্খা, ধাদিং এবং তানাহু থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া শনাক্তের পর ১০২টি মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা শনাক্তকরণ সহজ করার লক্ষ্যে ডিএনএ নমুনা সংগ্রহসহ নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ১ হাজার ১৪৭টি অজ্ঞাতপরিচয় মৃতদেহ নিরাপদে মাটির নিচে রেখেছেন।
এদিকে, চীনের গণমাধ্যমগুলোর তথ্য মতে, তিব্বত সীমান্তে প্রাণহানি হয়েছে ৪৩ জনের। এখনও নিখোঁজ ৫ শতাধিক মানুষ।





