যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩ জন

হেলিকপ্টার
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, চ্যাটসওয়ার্থ এলাকার দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এরপরই সড়কে থাকা শিপিং কন্টেইনার এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি একটি সংবাদ সংস্থার হতে পারে।

আরও পড়ুন:

দুর্ঘটনার সময় হেলিকপ্টারে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো কেউ নিশ্চিত করেনি। এরইমধ্যে তদন্তে নেমেছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড।

এফএস