ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা; নিহত ৪

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলার মুহূর্ত
বিদেশে এখন
0

ক্যারিবীয় সাগরে একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, নৌযানটি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।

গতকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে নৌযানটি মাদক চোরাচালানে সক্রিয়ভাবে যুক্ত ছিল।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত ব্যক্তিদের লক্ষ্য করে গত বছর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের অংশ হিসেবে সর্বশেষ এ হামলা চালানো হলো। এর আগে ক্যারিবীয় সাগরে অপর এক হামলায় তিনজন নিহত হওয়ার ১০ দিনের মাথায় নতুন এ হামলার ঘটনা ঘটলো।

অভিযান শুরুর পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বিভিন্ন নৌযানে মার্কিন হামলায় এখন পর্যন্ত ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছে।

এএম