ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ঘটনার পর এ উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রস্তাবিত বৈঠকটি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় অনুষ্ঠিত হবে। চুক্তির শর্ত অনুযায়ী, তিন সদস্য দেশের যেকোনো একটির ওপর আক্রমণ সব পক্ষের ওপর আক্রমণ বলে গণ্য হয়।
নিউইয়র্কে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামরিক বাহিনীর প্রধানদের এই জরুরি বৈঠকের ঘোষণা আসে।





