পশ্চিমবঙ্গে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি, পুলিশের নজরদারি জোরদার

পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে
বিদেশে এখন
0

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র দুই সপ্তাহ। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে পূজা ঘিরে একদিকে যেমন বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা; তেমনি মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এছাড়াও, পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে কলকাতা পুলিশ।

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। কুমোরটুলিসহ কলকাতার প্রতিমা তৈরির কারখানাগুলোতে বেড়েছে মৃৎশিল্পীদের ব্যস্ততা। পাশাপাশি মন্ডপ ও প্যান্ডেলগুলোতে পূজার থিম ফুটিয়ে তুলতে দিন-রাত কাজ করছেন শিল্পীরা। প্যান্ডেলে কান পাতলেই শোনা যাবে হাতুড়ির ঠুক-ঠাক শব্দ।

তবে রাজ্যের ক্ষমতার পালাবদলে এবার চিরচেনা পূজার প্রস্তুতি পড়েছে ভাটা। এতদিন ধরে যেই কমিটিগুলো তৃণমূলের নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হতো, এখন সেগুলো গেছে বিজেপির হাতে। যদিও পূজা কর্তৃপক্ষের অনেকে আবার তা মানতে নারাজ।

আরও পড়ুন:

অন্যদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনোরকম বিশৃঙ্খলা না হয়, সেদিকেও বাড়তি নজর কলকাতা পুলিশের। নিয়মিত তদারকির পাশাপাশি পূজা কমিটিগুলো সরকারি নির্দেশনা মেনে চলছে কি না তাও খতিয়ে দেখছে প্রশাসন।

বসিরহাট জেলার পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল বলেন, ‘ছোট ছোট জিনিস আলোচনা করা হলো, যেটা আমাদের মুখ্যমন্ত্রী এবং সরকারের যা যা নির্দেশনা আছে, সেগুলো যাতে মানা হয়, সুরক্ষিতভাবে যাতে হয়। আমাদের ডিপার্টমেন্টের সবার সঙ্গে সমন্বয় রেখেই কিন্তু পরিদর্শন করা হচ্ছে, যাতে আগামী দিনে দুর্গাপূজাটা খুব ভালোভাবে সম্পন্ন হয়।’

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবরে শুভ মহালয়ার মাধ্যমে শুরু হবে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এসএইচ