আন্তর্জাতিক আদালতের ক্ষমতা করার দাবিতে কসোভোয় বিক্ষোভ

কসোভোয় বিক্ষোভ
বিদেশে এখন
0

বিশেষ যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা সীমিত করার দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ কসোভো। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৫ অক্টোবর) দেশটির রাজধানী প্রিস্টানার সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সম্প্রতি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত কসোভোর বিশেষ যুদ্ধাপরাধ আদালত, দেশটির সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচি ও লিবারেশন আর্মির ৪ শীর্ষ নেতাকে দেশটির স্বাধীনতা আন্দোলনের সময় যুদ্ধাপরাধের দায়ে ২৫ বছরের কারাদণ্ড দেয়।

এরই প্রতিবাদে যুদ্ধাপরাধে দায়ী আসামিদের কারাদণ্ড ১৫ বছরে সীমাবদ্ধ, সাধারণ ক্ষমার ব্যবস্থা রাখাসহ কয়েকটি দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা।

২০১৫ সালে আন্তর্জাতিক চাপের মুখে কসোভো সরকার দেশটির স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারে হেগে বিশেষ চেম্বার গঠন করে।

এফএস