আন্তর্জাতিক চুক্তি কার্যকারিতা হারিয়েছে; জাতিসংঘ নিয়ে এরদোয়ানের ক্ষোভ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
বিদেশে এখন
0

আন্তর্জাতিক চুক্তিগুলো ক্রমেই তাদের কার্যকারিতা হারাচ্ছে এবং আন্তর্জাতিক আদালতের রায়গুলো বাস্তবায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিচার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বর্তমান বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা করেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আন্তর্জাতিক চুক্তিগুলো তাদের কার্যকারিতা হারিয়েছে। একইভাবে আন্তর্জাতিক আদালতের দেয়া সিদ্ধান্তগুলোও আর কার্যকর হচ্ছে না।’ জাতিসংঘ ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হলে জাতিসংঘকে কোনোভাবেই ‘বৈধ ও ন্যায়সঙ্গত’ হিসেবে বিবেচনা করা যায় না।

গাজা পরিস্থিতির প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, নিজেদের আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করা এক ‘উদ্ধত ও রক্তপিপাসু গণহত্যা চক্র’ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে বিশ্বের সবচেয়ে বড় বন্দিশিবিরে পরিণত করেছে।

এএম