সমঝোতা না হলে আজই ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

সমঝোতা করতে না চাইলে আজকের মধ্যেই ইরানে ফের হামলা শুরুর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট ইঙ্গিত, ওয়াশিংটন তার অসমাপ্ত কাজ শেষ করেই আসবে।

জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, মার্কিনীরা অন্তর্বর্তীকালীন চুক্তি সংক্রান্ত সব আলোচনা মাঝপথেই ভেস্তে দিয়েছে। আবার কাপুরুষের মতো বারবার তেহরানকে চুক্তি করার জন্য চাপ দিয়ে যাচ্ছে।

এদিকে, ওহাইওতে প্রচারণায় নেমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিযোগ, কূটনৈতিক সমাধানের পথ এড়িয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। বর্তমান প্রশাসনের একের পর এক ভুলে বেড়েই চলেছে জ্বালানি ও নিত্য পণ্যের দাম।

এদিকে, ইরান উত্তেজনা যখন চরমে, তখন চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা। রয়টার্সকে তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিক ও কূটনীতিকদের হত্যা করতে প্রাণঘাতী ষড়যন্ত্র করেছে ইরান।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকও একই আশঙ্কার কথা জানান। সঙ্গে সঙ্গে সৌদি মিশন থেকে কর্মীদের সরিয়ে নেয় ওয়াশিংটন।

জেআর