শুক্রবার রাত থেকে ইসরাইলি বাহিনীর চালানো সামরিক অভিযানে হেবরন ও জেনিন শহরের ফিলিস্তিনিদের বেশকিছু বাণিজ্যিক ভবন ও শিল্প স্থাপনাসহ গুড়িয়ে দেয়া হয়।
এছাড়া, দেড় হাজারের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয় তাদের ঘরবাড়ি থেকে। আগামী এক সপ্তাহের মধ্যে বহু ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলিরা।
তাদের বক্তব্য, সামরিক অভিযানের লক্ষ্য হলো সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অস্ত্র জব্দ ও সন্দেহভাজনদের আটক করা। ইসরাইলের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ অভিযান পরিচালনা হচ্ছে।





