ব্রিটেনে আঘাত হানলো ঝড় বোয়েলো; গাছ পড়ে নিহত ২

যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর আঘাতে রেললাইনে ভেঙে পড়া গাছের ডালপালা সরিয়ে নিচ্ছেন কর্মীরা
বিদেশে এখন
0

ঝড় বোয়েলোর আঘাতে গাছ পড়ে ব্রিটেনে নিহত হয়েছে অন্তত ২ জন। বিদ্যুৎ বিভ্রাট ও আকস্মিক বন্যার কবলে গোটা ব্রিটেন।

কিছু এলাকায় উপড়ে গেছে গাছপালা। স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের কিছু অংশে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে বিদ্যুৎবিহীন হয়ে আছে প্রায় ২২ হাজার ৬০০টি বাড়ি। অনেক বাসিন্দা মোমবাতি জ্বালিয়ে রাত কাটিয়েছে। এছাড়া, প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

এরইমধ্যে মঙ্গলবার পর্যন্ত পশ্চিম ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশে তীব্র বাতাসের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড় অস্টেনের পর, যুক্তরাজ্যের কিছু অংশে আঘাত হানা দ্বিতীয় ঝড় বোয়েলো।

এএম