
পুরো দেশ বিদ্যুৎহীন হলেও চলবে মেট্রোরেল, কতক্ষণ আর কীভাবে সচল থাকবে?
জাতীয় গ্রিডের আংশিক বিপর্যয়ের কারণে সম্প্রতি ঢাকার একাংশসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় দুই ঘণ্টার মতো বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় (National grid power failure Bangladesh)। এই বিপর্যয়ের ফলে মেট্রোরেল লাইনের একটি সাবস্টেশনেও সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় (How Dhaka metro rail runs during nationwide power blackout)। তবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) নিশ্চিত করেছে যে, জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় বা পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে মেট্রোরেল চলাচল সচল রাখা সম্ভব (Dhaka metro rail alternative power supply system)।

ব্রিটেনে আঘাত হানলো ঝড় বোয়েলো; গাছ পড়ে নিহত ২
ঝড় বোয়েলোর আঘাতে গাছ পড়ে ব্রিটেনে নিহত হয়েছে অন্তত ২ জন। বিদ্যুৎ বিভ্রাট ও আকস্মিক বন্যার কবলে গোটা ব্রিটেন।

সার্কিট বিকল হয়ে ইনডোর স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট, বিপাকে শাটলাররা
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বিদ্যুৎ বিভ্রাটের হানা। দ্বিতীয় দিন সকালেই সার্কিট জ্যাম হয়ে বন্ধ হয়ে যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের বিদ্যুৎ ব্যবস্থা। এতে বন্ধ থাকে খেলাধুলা, বিপাকে পড়েন শাটলাররা। বিদ্যুৎ বিভাগের ওপরই উদ্ভুত পরিস্থিতির দোষ চাপান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

বিদ্যুৎ বিভ্রাটের সময় কম্পিউটারের সংযোগ কেন বিচ্ছিন্ন রাখা জরুরি
লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট যাই বলা হোক না কেনো স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার বা বাসার বৈদ্যুতিক যন্ত্রের সুরক্ষা নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে। আর বিদ্যুৎ বিভ্রাট কোনো পূর্ব সংকেত দিয়ে আসে না। আর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বেশিরভাগ মানুষের নজর থাকে টর্চ বা লাইট খোঁজার দিকে; ইলেকট্রনিক্স ডিভাইসের নিরাপত্তার বিষয়টি তখন চিন্তাতেই থাকে না। অথচ বিদ্যুৎ চলে যাওয়ার পর আপনার কম্পিউটার যদি সকেটে প্লাগ করা অবস্থায় থাকে, তবে বিদ্যুৎ ফিরে আসার পর এটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এনগ্যাজেট।

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, তাই পরকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিং করার সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

পঞ্চগড়ে আমি বক্তব্য শুরু করলেই বিদ্যুৎ চলে যায়: সারজিস আলম
পথসভায় বক্তব্য দেয়ার সময় বারবার বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (রোববার, ১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেন, বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেয়া শুরু করি, তার এক–দুই মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়।

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডব: নিহত ৩, আহত ১০
ভিয়েতনামে কাজিকির তাণ্ডবে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার উপকূলে আছড়ে পড়ার পর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ হাজার ঘরবাড়ি। প্লাবিত হয়েছে ২৮ হাজার হেক্টরের বেশি ফসলি জমি। ১৮ হাজার গাছ ও ৩ শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে পাঁচটি প্রদেশে দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির বেশিরভাগ অঞ্চল। এছাড়া টাইফুনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চীনের হাইনান প্রদেশেও।

বিকল ২২৫ মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র, ভোগান্তিতে সিলেটবাসী
লোডশেডিংয়ে পানির সরবরাহ ব্যাহত হচ্ছে সিলেট নগরীতে। ২২৫ মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বিকল থাকায় শহরবাসীকে পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। কারিগরি ত্রুটি সারাইয়ের চেষ্টা চলছে বলে দাবি করেছেন প্রকৌশলীরা।

বিদ্যুৎ বিভ্রাটে অচল কান উৎসবের শেষ দিন
বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যয়ের মুখে পড়ে ফ্রান্সে অনুষ্ঠিত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিন। ব্যাহত হয় চলচ্চিত্র প্রদর্শনী। এতে বিশৃঙ্খলা দেখা দেয় গণপরিবহন, ইন্টারনেট সেবা এবং বিভিন্ন কফি শপ ও রেস্তোরাঁয়। বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে নাশকতা বলছে শহর কর্তৃপক্ষ।

শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ভারী তুষারপাতে বিপর্যস্ত স্কটল্যান্ড, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। এমনকি বৃষ্টির কারণে জরুরি বন্যা সতর্কতার আওতায় অন্তত ১৬টি এলাকা। বিমান, সড়ক ও রেল পথে দেখা দিয়েছে স্থবিরতা। তুষারঝড়ের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও পেনসিলভেনিয়াসহ বেশ কিছু অংশ। তিনদিনের রেকর্ড বৃষ্টিতে বন্যায় নাজেহাল অবস্থায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দারা। বন্যার পর প্রায় এক মাসেও ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পুনর্গঠন না হওয়ায় বিক্ষোভ করেছেন স্পেনের ভ্যালেন্সিয়ার শিক্ষক ও অভিভাবকরা।

বরগুনায় লোডশেডিংয়ে বরফ উৎপাদন ব্যাহত, ক্ষতিগ্রস্ত মানুষ
বরগুনার পাথরঘাটায় চরম আকার ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং ও লো ভোল্টেজের ফলে বরফ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সমস্যা সমাধানে প্রয়োজনে গ্রিড উপকেন্দ্র স্থাপনের কথা জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

বিটিআরসির মনিটরিংয়ে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সাইট
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সাইটসমূহের সার্বিক অবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজ ( মঙ্গলবার, ২৮ মে) বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।