রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে এভারেস্টের একটি বিমান চলাচল কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।
অবতরণের আগ মুহূর্তে একটি আরেকটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খায়। নেপালে পর্যটক, পর্বতারোহী ও রসদ পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে এসব হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এদিকে, মধ্য মেক্সিকোর হিডালগো রাজ্যে উড্ডয়নের কিছু সময় পরই একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সড়কের পাশে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই নিহত হন পাইলট ও কো-পাইলট।





