যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে হামলার চেষ্টা, তিনজনের বিরুদ্ধে মামলা

মার্কিন বিমানঘাঁটি
বিদেশে এখন
0

যুক্তরাজ্যে আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার চেষ্টায় জড়িত তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের’ অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র। গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে দাবি করে, তারা ইরানের মদদপুষ্ট।

মার্কিন বিচার বিভাগের অভিযোগপত্রে বলা হয়, ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসি আর ইরানপন্থী সংগঠন কাতায়েব হিজবুল্লাহ’র হয়ে আরও কয়েকটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনাতে যুক্ত ছিলেন অভিযুক্তরা।

ইরানের বিরুদ্ধে হামলায় ব্রিটিশ ঘাঁটিটি ব্যবহার করছিল যুক্তরাষ্ট্র। গেলো সেপ্টেম্বরে ইংল্যান্ডের দক্ষিণপশ্চিমে ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে একাধিক সাদা ভ্যানসহ কয়েকজন ব্যক্তির সন্দেহজনক অবস্থান ধরা পড়ে।

ঘটনার গুরুত্ব বুঝে ঘাঁটি থেকে সবগুলো বোমারু বিমান তাৎক্ষণিক সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি, মোহসিন মোহাজেরি ও মোহাম্মদ আলি আল-হাসানি নামে তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

প্রত্যেকে ইরানের নাগরিক, যদিও এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।

জেআর