হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত এমকিউ-১ প্রিডেটর ড্রোন
বিদেশে এখন
0

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে শুক্রবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিসংলগ্ন কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। ঘটনার পর এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী জানায়, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সমুদ্রসীমা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।

ইরনা ভূপাতিত ড্রোনটির কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে একটি সামরিক সমরাস্ত্রের ক্ষতিগ্রস্ত ও ভাঙা যন্ত্রাংশ ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হরমুজে ড্রোন ভূপাতিত করার এই দাবির বিষয়ে ওয়াশিংটন বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এএম