কূটনৈতিক ব্যস্ততায় ভারত, মোদির সঙ্গে বৈঠকে ব্রিটিশ রাজদম্পতি

ইনস্টাগ্রাম লাইভে নরেন্দ্র মোদি
বিদেশে এখন
0

চলতি সপ্তাহে জোড়া হাই-প্রোফাইল কূটনৈতিক কর্মসূচির সাক্ষী থাকতে চলেছে ভারত। একদিকে যেমন সোমবার থেকে ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে সে দেশে উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তেমনই অন্যদিকে তিন দিনের সফরে ভারতে এসেছে ব্রিটেনের রাজদম্পতি। আসিয়ান সম্মেলন শেষ করে দেশে ফেরার পর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজদম্পতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন মোদি।

পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়ে ১৬ই নভেমবর মুম্বাইয়ে এসে পৌঁছেছেন ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। ২০২৪ সালে ক্যানসার চিকিৎসার পর এটিই প্রিন্সেস ক্যাথরিনের প্রথম বড় কোনো বিদেশ সফর। প্রায় চার বছর পর তিনি প্রিন্স উইলিয়ামের সঙ্গে যৌথভাবে কোনো আন্তর্জাতিক সফরে অংশ নিলেন।

ভারতে আর্থশট প্রাইজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আগে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের স্বাগত জানাতে মুম্বাই কর্তৃপক্ষ চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের আগমন ঘিরে আয়োজন করা হয়েছে ব্যাপক আলোকসজ্জার।রাজ দম্পতি দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক উদযাপনের অংশ হিসেবে রাস্তার ক্রিকেট খেলে এই সফর শুরু করেন।

তাদের এই ভারত সফরের মূল আকর্ষণ হলো মুম্বইয়ে আয়োজিত ২০২৬ সালের 'আর্থশট প্রাইজ' পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে ৫টি বিজয়ি প্রকল্পকে ১০ লক্ষ পাউন্ড করে দেওয়া হবে। প্রায় ৩,০০০ লোকের উপস্থিতিতে একটি তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে যাচ্ছে এটি।ভারতীয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।

ভারতে আমি যে ধরনের প্রচেষ্টা, প্রযুক্তি এবং উদ্যম দেখি—যদি আমরা সেগুলোকে কিছু অসাধারণ বিষয়ের উপর কেন্দ্রীভূত করতে সাহায্য করতে পারি, তাহলে আমি মনে করি ভারত আমাদের সকলের জন্য একটি বৈশ্বিক পরিবর্তনকারী শক্তি হতে পারে।

মুম্বাইয়ে অবস্থানকালে রাজদম্পতি গলি ক্রিকেট, বলিউড চলচ্চিত্র শিল্প, তরুণ উদ্যোক্তা এবং টেকসই পরিবেশবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি প্রথমবারের মতো আয়োজিত ‘চিলড্রেনস আর্থশট অ্যাওয়ার্ডস’-এও তাদের যোগ দেয়ার কথা রয়েছে। বলিউড তারকাদের সঙ্গে এক বিশেষ গালা ইভেন্টেও অংশ নেয়ার কথা রয়েছে রাজদম্পতির।

এছাড়া মুম্বইয়ে তারা দেশের প্রথম ‘চিলড্রেনস আর্থশট’ প্রোগ্রামেরও সূচনা করবেন, যা ভারতের ২৪টি রাজ্যের ১৫,০০০ স্কুলের পড়ুয়াদের কাছে পৌঁছবে।

সফরটি মুম্বাইকেন্দ্রিক হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তের সূচি পরিবর্তনে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকটি যুক্ত করা হয়েছে। কর্মসূচি সেরে আগামী বুধবার রাজদম্পতি নয়াদিল্লিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। ভারত ও ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, উদ্ভাবন এবং পরিবেশগত স্থায়িত্ব নিয়ে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রিন্স উইলিয়াম ও কেট সর্বশেষ ২০১৬ সালে ভারত সফর করেছিলেন এবং সে সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল।

জেআর