আজ (সোমবার, ১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
একইসঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার করে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টর কৃর্তক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।
তিনি আরও জানান, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চে সর্তকতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে প্রবেশ এবং দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য প্রতিটি বিওপিকে সব্বোর্চ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে।
এসময় বিজিবি অধিনায়ক সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।





