‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, অন্য আইন কাজ করবে না’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে এখন
0

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নাগরিক হলেই তাকে পাসপোর্ট দিতে হবে এমন কোনো আইন নেই। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাজা হওয়ায় এখানে অন্য কোনো আইন কাজ করবে না বলে মন্তব্য করেছেন তিনি।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভারতের উচিত বন্দি প্রত্যর্পণ চুক্তির সুযোগ নিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো।’

বিবিসি বাংলার প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত দেয়ার ক্ষেত্রে যেসব শর্তের কথা বলা হয়েছে, বাংলাদেশের আইনে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে ভারতের সঙ্গে কোনো ধরনের শর্ত নিয়ে আলোচনা হয়নি।’

আরও পড়ুন:

এছাড়া ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বিগত দিনেও জ্বালাও পোড়ায় করেছে আওয়ামী লীগ এখনো তাই করছে।’

অন্যদিকে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে এসেছেন এমন বিষয়ে কোনো তথ্য জানেন না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এফএস