এনভিডিয়ার শীর্ষ পদে ফিরতে চান জেনসেন হুয়াং

জেনসেন হুয়াং
বিদেশে এখন
0

এনভিডিয়ার সিইও পদে ফিরতে চাইছেন জেনসেন হুয়াং। হুয়াংকে ফেরাতে সিলিকন ভ্যালির বেশ ক’জন প্রযুক্তি নির্বাহীকে নিয়ে তৈরি করা হয়েছে ‘ওয়ার রুমও । তবে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি, স্কট বেসেন্ট, বলছেন, নতুন প্রধান নির্বাহী হিসেবে কোম্পানির বাইরের লোক নিতে হবে এনভিডিয়াকে। আরেকদিকে, জেনসেন হুয়াংকে নিজ সংস্থায় নিয়োগ করাকে অত্যন্ত সম্মানের বলে জানিয়েছেন স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার সিইও পদ নিয়ে বড় ধরনের জটিলতা ও সংকট।

জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে ফেরার কথা ভাবছেন জেনসেন হুয়াং। এ নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। গতকাল (রোববার, ১৫ নভেম্বর) ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানায় রয়টার্স।

হুয়াংয়কে ফেরাতে সিলিকন ভ্যালির বেশ ক'জন প্রযুক্তি নির্বাহীকে নিয়ে গঠন করা হয়েছে একটি 'ওয়ার রুমও । যে উদ্যোগ নিয়েছেন তার ঘনিষ্ঠজনেরাই। এ উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হোয়াইট হাউজের সমর্থন পাওয়ার চেষ্টাও করবেন বলে জানা গেছে।

তবে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছেন, নতুন প্রধান নির্বাহী হিসেবে কোম্পানির বাইরে থেকে লোক নিতে হবে এনভিডিয়াকে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘আমার মনে হয়, পরিচালনা পর্ষদের কোম্পানির বাইরে থেকে কাউকে সিইও হিসেবে নেয়া উচিত। কারণ কোম্পানির ভেতর যা ঘটছিল, তার পরিপ্রেক্ষিতে একটি আমূল পরিবর্তন প্রয়োজন।’

এর আগে ফিনান্সিয়াল টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয়, হুয়াংয়ের উত্তরসূরি খুঁজতে ব্রিটিশ চিপ নির্মাতা কোম্পানি আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

আরেকদিকে, স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক জানান, জেনসেন হুয়াংকে নিজের সংস্থায় নিয়োগ করা তার জন্য ‘সম্মানের বিষয়’ হবে।

মাস্কের মতে, এনভিডিয়ার অনেক বড় ব্যবসায়িক চুক্তি ও সরবরাহ চেইন পরিচালনার মূল ভিত্তি ছিল জেনসেন হুয়াংক। তার সঙ্গে অনেক ব্যবসায়িক অংশীদারদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাকে ছাড়া এনভিডিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ জটিল চুক্তি হারাতে পারে বলে মাস্কের আশঙ্কা।

এর আগে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও দীর্ঘ ৩৩ বছরের প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ব্যক্তিগত ও নিরাপত্তা কেলেঙ্কারির জেরে গত ১২ নভেম্বর পদত্যাগ করেন।

বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি প্রধান নির্বাহীর পদ ছাড়েন। এ ঘটনায় চীনের এক সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে। এরপর চীনে কোম্পানির উন্নত এআই চিপ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠেছে।

জেআর