আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
লালবাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গতকাল (সোমবার, ২৩ নভেম্বর) গভীর রাতে লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্যও ছিলেন। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।





