ভারতভিত্তিক ভিসা আউটসোর্সিং ও কনস্যুলার সেবাদানকারী প্রতিষ্ঠান, ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। এরপর প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবে না সরকার।
উপ-দূতাবাসের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, ৩০ নভেম্বরের পর এই কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন জমা না দেয়ার অনুরোধও করেছে উপ-দূতাবাস।
তবে নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। উপ-দূতাবাস আশ্বাস দিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।





