স্লোভেনিয়ায় ঐতিহ্যবাহী ক্রাম্পাস উৎসব; ভৌতিক সাজে শয়তানের শোভাযাত্রা

ঐতিহ্যবাহী রাউনাখট উৎসবে বিচিত্র সাজে অংশগ্রহণকারীরা
বিদেশে এখন
0

স্লোভেনিয়ার গোরিকেন শহরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ক্রাম্পাস উৎসব। ভয়ংকর সব মুখোশ, বিচিত্র সাজ আর বিশেষ পোশাকে রাস্তায় নামেন উৎসবে অংশ নেয়া ব্যক্তিরা। তাদের অদ্ভুত সাজ আর ভয় দেখানোর দৃশ্য দেখতে জড়ো হন অসংখ্য মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা এই লোকজ সংস্কৃতি ধরে রাখতে প্রতিবছরই এমন আয়োজন করছেন স্থানীয়রা।

রাস্তায় লাল নীল বাতির মাঝে দুইপাশে সারিবদ্ধ দাঁড়িয়ে অসংখ্য মানুষ। আর মধ্য দিয়েই চলছে প্রকান্ড দুই শিংওয়ালা শয়তান প্রতিকৃতির এক ব্যাতিক্রমী শোভাযাত্রা।

স্লোভেনিয়ার 'গোরিচানে' শহরে সম্প্রতি হয়ে হলো ঐতিহ্যবাহী ক্রাম্পাস উৎসব। এতে, ভয়ংকর সব মুখোশ আর বিশেষ পোশাক পরে শোভাযাত্রায় অংশ নিতে যায় বিভিন্ন বয়সী মানুষকে। তাদের বিচিত্র ও ভৌতিক সাজ আর ভয়ংকর এই শোভাযাত্রা দেখতে জড়ো রাস্তার দু'ধারে জড়ো হন হাজার হাজার উৎসবপ্রেমী।
অংশগ্রহণকারী বলেন, ‘আমি শুরু থেকেই গোরিচানে শহরে আছি। এটি একটি চমৎকার উৎসব। মুখোশ প্রদর্শনের এটি একটি দারুণ সুযোগ।’


এই উৎসব এখানকার একটি ঐতিহ্যে পরিণত হয়েছে যা প্রায় ৭০ বছর ধরে চলে আসছে। এটি আমাদের কমিউনিটির একটি স্বকীয় এবং ঐতিহ্যবাহী উৎসব। মানুষ এই উৎসব এত পছন্দ করে বলেই প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে।

ক্রাম্পাস উৎসবেকে স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে গোরিচানে পার্কেল। আর উৎসবের মূল আর্কষণ শয়তানের শোভাযাত্রা। অংশগ্রহণকারীরা ভেড়ার চামড়ার ভারী লোমশ পোশাক, শিং বা পালকযুক্ত বিশাল মুখোশ এবং লম্বা লাল জিহ্বা লাগিয়ে বিচিত্র সাজে সজ্জিত হয়।

মূলত প্রাচীন আল্পাইন লোকজ ঐতিহ্যকে টিকিয়ে রাখাতেই এই আয়োজন। আয়োজকরা জানান, প্রতিবছরই উৎসব উপভোগ করতে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হন হাজার হাজার পর্যটক। পৌরাণিক চরিত্রগুলোর ঐতিহ্যবাহী এই শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা এই লোকজ সংস্কৃতি ধরে রাখতে প্রতিবছরই এমন আয়োজন করে আসছেন স্থানীয়রা।

এএম