বিধানসভা নির্বাচন: টার্নিং পয়েন্ট ভবানীপুর আসন, সর্বোচ্চ আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা-শুভেন্দু
এশিয়া
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে বরাবরই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কলকাতার ভবানীপুর আসন। এ আসনে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’র প্রধান প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী। ভোটকে অবাধ, শান্তিপূর্ণ করতে এবার সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ভারতের জাতীয় নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতেই, ভোটের মাঠে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে ওঠেছে প্রায় সবকটি নির্বাচনি এলাকা। এবারে বাংলায় বিধানসভা ভোট হবে দুই দফায়। ২৩ এবং ২৯ এপ্রিল। ভোটের ফল জানা যাবে ৪ মে।

এমন পরিস্থিতিতে জনসংযোগ চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’রও। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে, ফলে সেখান থেকেই মমতাও তার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতা ব্যানার্জী বলেন, ‘জোটবদ্ধ শক্তি সবচেয়ে বড় শক্তি। আর সকাল সকাল ভোট দেয়ার জন্য যাবেন, নিজের ভোট নিজে দেবেন।’

আরও পড়ুন:

তবে এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, সবচেয়ে বড় ভোটের লড়াই হতে চলেছে, দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে। সেখানে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী।

ভবানীপুর আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, ‘বিরোধীকে আমরা তা দেখবো না। আমার আগেও দেখিনি, এখনও দেখছি না। যে দাঁড়িয়েছে তাকে আমরা সম্মান জানাই। আর যে দাঁড়ায়নি তাকেও আমরা সম্মান জানাই।’

মুখ্যমন্ত্রী যেহেতু নির্বাচনি প্রচারে উত্তরবঙ্গের জেলাগুলোয় ব্যস্ত, তাই ভবানীপুর আসনে প্রচারের দায়িত্ব রয়েছেন, নেত্রীর ছোটোভাই বাবুন ব্যানার্জী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারে পশ্চিমবঙ্গে, প্রতি ধাপের ভোটে, আইনশৃঙ্খলার জন্য, থাকছে প্রায় আড়াই লাখ সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। যা ভারতে স্বাধীনতার পর কোনো রাজ্যের বিধানসভার নির্বাচনের ভোটের মাঠে সর্বোচ্চ।

ফলে সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে ভোট উত্তেজনার, পারদ চড়া হতে শুরু করে করেছে।

জেআর