অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন
এশিয়া
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় আজ (শনিবার, ২ মে) ১৫টি বুথে শুরু হয়েছে পুনঃনির্বাচনের ভোটগ্রহণ।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয় এ ভোট। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের ১১টি বুথে এবং ডায়মন্ড হারবার আসনের ৪ টি বুথে নতুন করে এ ভোট নেয়া হচ্ছে।

আরও পড়ুন

এরই মধ্যে ভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে হয় বিধানসভার ভোটগ্রহণ। তবে দ্বিতীয় ও শেষ দফায় বেশ কয়েকটি বুথে অনিয়মের অভিযোগ ওঠে। আগামী ৪ মে ঘোষণা করা হবে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল।

জেআর