চারদিনের সফরে ভারতে এসেছেন মার্কো রুবিও

স্ত্রীসহ কলকাতায় মার্কো রুবিও
এশিয়া
বিদেশে এখন
0

অবশেষে চারদিনের সফরে ভারতে পৌঁছালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (শনিবার, ২৩ মে) সকালে স্ত্রীসহ কলকাতায় পৌঁছান তিনি।

জানা গেছে, সেখান থেকে রুবিও কলকাতার ‘মিশনারিজ অফ চ্যারিটি’ বা মাদার তেরেসা হাউসে যাবেন। সেখানে বেশ কিছুটা সময় কাটাবেন তিনি।

এরপর শিশু-কিশোরদের নিয়ে কাজ করা এনজিওতে যাবেন এবং সেখানে কিছুক্ষণ থেকে আজই দিল্লীর উদ্দেশে রওনা দিবেন।

আরও পড়ুন:

দিল্লীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও যোগ দেবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। আগামী ২৬ মে পর্যন্ত ভারতে অবস্থান করবেন তিনি।

এসএস