আজকের প্রধান যুদ্ধক্ষেত্র হলো অর্থনৈতিক যুদ্ধ: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
এশিয়া
বিদেশে এখন
0

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের অর্থনীতি, বিশেষ করে বেসরকারি খাতকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি গঠিত তেহরান চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ পেজেশকিয়ানকে উদ্ধৃত করে জানিয়েছে, আজকের প্রধান যুদ্ধক্ষেত্র হলো অর্থনৈতিক যুদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের বেসরকারি খাত যত বেশি সক্ষম, চটপটে এবং সক্রিয় হবে, দেশের অর্থনৈতিক ভিত্তি তত বেশি মজবুত হবে। আর এর ফলেই যেকোনো বাহ্যিক চাপ ও হুমকির মুখে আমাদের জাতীয় শক্তি আরও বৃদ্ধি পাবে।’

আরও পড়ুন:

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও যোগ করে বলেন, ‘চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক ফ্রন্টে ব্যর্থ হয়ে এখন ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার দিকে মনোযোগ দিয়েছে।’

তিনি বলেন, ‘সামরিক ময়দানে নিজেদের উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হওয়ার পর, শত্রুরা এখন দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নষ্ট করতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করার দিকে নজর দিয়েছে।’

এএইচ