পাকিস্তানে পর্বতশৃঙ্গ ‘ব্রড পিক’ ধস; নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

ব্রড পিক
এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ব্রড পিকে তুষারধসে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) রাতে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এদের মধ্যে একজন মার্কিন, একজন ওমানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন।

এরইমধ্যে নিখোঁজ বাকী ছয়জনের খোঁজে আজ (শনিবার, ১ আগস্ট) পুনরায় অভিযান শুরু করেছে পাকিস্তানের উদ্ধারকারীদের দল।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তুষারধসে আঘাতে প্রখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বে দশ সদস্যের আন্তর্জাতিক অভিযাত্রী দলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উল্লেখ্য নিখোঁজদের মধ্যে ব্রিটিশ-নেপালি এই পর্বতারোহীও ছিলেন।

এসএস