আকাশ পরিষ্কার হওয়ায় ইন্দোনেশিয়ায় ৬ বিমানবন্দরে ফের চালু ফ্লাইট

ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে ফের চালু ফ্লাইট
এশিয়া
বিদেশে এখন
0

আকাশ পরিষ্কার হওয়ায়, ইন্দোনেশিয়ায় চালু হলো জাকার্তার সোয়েকার্নো-হাত্তাসহ ছয়টি বিমানবন্দরের কার্যক্রম। এখনও বন্ধ দু’টি।

আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী এক বিবৃতিতে জানান, কয়েক দফা অগ্ন্যুৎপাতের ফলে ধোঁয়া আর ছাইয়ে ঢেকে যাওয়া আকাশ পরিষ্কার হয়েছে।

জাকার্তা ও আশপাশের এলাকার ধোঁয়া ও ছাই সরে গেছে তীব্র বাতাসে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায়, আটটি বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা বন্ধ ছিল দু’দিন।

আরও পড়ুন:

এতে বিলম্বিত, বাতিল ও পথ পরিবর্তন করে প্রায় তিন হাজার ফ্লাইট। আটকা পড়ে সাড়ে তিন লাখ যাত্রী। বন্ধের সময় জাকার্তার প্রধান বিমানবন্দরটি অবস্থান করা ১৭৮টি বিমান ঠিকঠাক আছে কি না, পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ার ১৩০টি সক্রিয় আগ্নেয় পর্বতের অন্যতম আনাক ক্রাকাতাউ।

এসএস