মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর প্রস্তুতি; সরকারি খরচে যাবেন ১ হাজার জুলাই যোদ্ধা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
দেশে এখন
0

চলতি মাসের শেষেই ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। সরকারি খরচে এসব জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ (রোববার, ১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (১৬ নভেম্বর) মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।’

তিনি আরও জানান, মালয়েশিয়ায় যেতে যাওয়া ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধা থাকবেন। তাদের সরকারি খরচে দেশটিতে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।

জেআর