বিদেশি অর্থায়নে ভারতজুড়ে অস্থিরতা ছড়ানোর অভিযোগ সিজেপির বিরুদ্ধে

সিজেপি’র বিক্ষোভ
এশিয়া
বিদেশে এখন
0

বিদেশি অর্থদাতাদের সহায়তায় ভারতেজুড়ে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ক্ষমতাসীন বিজেপি’র কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, মার্কিন অর্থায়নে চালিত এনজিও, ডিপ স্টেটের এজেন্ট এমনকি পাকিস্তান থেকে বিভিন্ন নেটওয়ার্কে মাধ্যমে তহবিল আসে সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার নামে। এদিকে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ নিয়ে দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সিজেপি’র মুখপাত্র আশুতোষ জানিয়েছেন, তদন্তে সব ধরনের সহায়তা করবে ককরোচ পার্টি।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে গেল অক্টোবরে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভের আগে ও পরে দলটির প্রধানসহ মুখপাত্রদের একাধিকবার আটক করে দিল্লি পুলিশ। অবশ্য, ৫০ হাজার রূপির আনুষ্ঠানিক শান্তিচুক্তিপত্রে স্বাক্ষর ও নৈরাজ্যমূলক কার্যকলাপে জড়িত না হওয়ার শর্তে মুক্তি দেয়া হয় তাদের। কিন্তু এর রেশ এখনও ফুরায়নি।

শর্ত অমান্য করে সিইসিবিরোধী বিক্ষোভে যোগ দেয়া ছাড়াও বিভিন্ন ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে তলব করে দিল্লি পুলিশের ত্রাইম ব্রাঞ্চ।

জিজ্ঞাসাবাদ শেষে আশুতোষ মন্তব্য করেন, সাধারণ কিছু প্রশ্ন করে তাদের ছেড়ে দেয়া হয়। প্রতিশ্রুতিও দেন, তদন্তে দিল্লি পুলিশকে সব ধরনের সহায়তা করবেন।

আরও পড়ুন:

তবে এবার ককরোচ পার্টির নেতাদের বিরুদ্ধে দিল্লি পুলিশের তদন্তের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে ক্ষমতাসীন বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সরাসরি মন্তব্য করেছেন, বিদেশি অলাভজনক সংস্থা ও ভারতবিরোধী এনজিও নেটওয়ার্ক থেকে অবৈধ ফান্ড নিয়ে সিইসি বিরোধী আন্দোলনে নেমেছে ককরোচ পার্টি।

বিজেপি মুখপাত্র তুহিন এ সিনহা জানান, মার্কিন অর্থায়নে চালিত এনজিও, ডিপ স্টেটের এজেন্ট এবং ভারত-বিরোধী শক্তিগুলো এই নেটওয়ার্কের মূল হোতা। আর, সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মার্কিন- দাতাদের কাছ থেকে তহবিল পাচ্ছেন আর আশুতোষ রাঙ্কাকে ফান্ড দিচ্ছে পাকিস্তান-সরকারের কাছে এর প্রমাণ আছে বলে বেঙ্গালুরুতে সাংবাদিকদের জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

এদিকে এই ঘটনাপ্রবাহে সিজেপি’র চেয়ে বেশি সোচ্চার বিরোধীদলগুলোও। প্রমাণ ছাড়াই সিজেপি’র সঙ্গে বিদেশি দাতাদের সংশ্লিষ্টতার অভিযোগ আনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ইন্টেলিজেন্স ব্যুরো-আইবি এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংএর সমালোচনাও করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে।

এসএস