ভারতে বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু

অসুস্থ ব্যক্তিদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
এশিয়া
বিদেশে এখন
0

ভারতের মণিপুরে বিষাক্ত মদপানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গেল চার দিনে রাজ্যটির চান্দেল জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩০০ এরও বেশি রোগী। গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) অসুস্থদের দেখতে হাসপাতাল পরিদর্শনে যান মণিপুরের মুখ্যমন্ত্রী।

এসময় রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে প্রসাশনকে নির্দেশনাও দেন তিনি। বেশিরভাগ রোগীই মাথা ঘোরা, পেটে ব্যাথাসহ অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন বলে নিশ্চিত করছেন চিকিৎসক।

আর এ ঘটনার পর উৎস যাচাই না করে মদপান থেকে বিরত থাকতে জনবিজ্ঞপ্তি জারি করে মণিপুরের চার জেলার প্রশাসন।

এসএস