রাশিয়ায় বড় অভিযানের জন্য বিশেষ কমান্ড গঠনের ঘোষণা জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি
ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়ায় বড় ধরনের অভিযান চালানোর জন্য স্পেশাল কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্পূর্ণ আলাদা এ বাহিনীতে থাকবে সম্মুখ যুদ্ধে লড়াই করার মতো চৌকস সেনা। নেয়া হবে ড্রোন পরিচালনায় অভিজ্ঞদেরও।

এছাড়াও, জেলেনস্কির দাবি, নিজস্ব উদ্যোগে অ্যান্টি-ব্যালাস্টিক মিসাইল সিস্টেম নামের একটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের আদলে এই প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইন করা হবে।

এর আগে ন্যাটো সামিট থেকে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, কিয়েভকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বানানোর লাইসেন্স দেবে ওয়াশিংটন।

এদিকে, গতকাল (শুক্রবার, ১০ জুলাই) ইউক্রনের রাজধানী কিয়েভে আবারও হামলা করেছে রাশিয়া। এতে ১০ জন আহত হয়েছেন। বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রয়টার্সের তথ্য, ৬টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও শতাধিক ড্রোন ব্যবহার করে এ অভিযান চালায় রুশ সেনারা।

জেআর