জার্মানির নির্বাচনে কট্টর ডানপন্থীদের উত্থান, এগিয়ে এএফডি

জার্মানির নির্বাচন
ইউরোপ
বিদেশে এখন
0

জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয়ের পথে রয়েছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি-এএফডি। গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এ ভোট অনুষ্ঠিত হয়।

বুথফেরত জরিপে দেখা গেছে, এএফডি প্রায় ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল পার্টি সিডিইউ পেয়েছে ১৭ দশমিক ২ শতাংশ ভোট। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে এএফডি।

এমন পরিস্থিতিতে স্যাক্সনি-আনহাল্ট রাজ্যকে চালাবে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে একটি কট্টর ডানপন্থী দলের এটি সম্ভাব্য সর্বোচ্চ নির্বাচনী সাফল্য।

আর এ এ ফলাফল শুধু স্যাক্সনি-আনহাল্টই নয়, গোটা জার্মানির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

জেআর