বোমা হামলার হুমকি: ইসরাইল-অস্ট্রিয়া ফ্লাইটের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

অস্ট্রিয়ান এয়ারলাইন্সের বিমান
ইউরোপ
বিদেশে এখন
0

ইসরাইল থেকে অস্ট্রিয়াগামী একটি ফ্লাইটে বোমা হামলা হুমকির পর গতিপথ পরিবর্তন করে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করা হয়। বিমানটিতে ছয় ক্রুসহ ৫১ জন যাত্রী ছিলেন।

পরে নিরাপদে সবাইকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণ করানো হয়।

ফ্লাইটের গন্তব্য ছিল তেল আবিব থেকে ভিয়েনা পর্যন্ত। উড্ডয়নের কিছু সময় পরই রোমানিয়া সীমান্তে বিমানকর্মীরা একটি বোমা হামলার হুমকির সংকেত পান।

আরও পড়ুন:

এরপর বুলগেরিয়ার একটি যুদ্ধবিমান সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসে। অস্ট্রিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে তল্লাশি পর নিরাপত্তা নিশ্চিত হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এসএস