ইসরাইলি হামলা থেকে বাঁচতে লেবানন ছাড়ছেন হাজারো সিরীয়

হাজারো সিরীয় লেবানন ছেড়ে দেশে ফিরছেন
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা তীব্র হওয়ার মধ্যে গত দুই দিনে লেবানন থেকে হাজারো সিরীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বার্তা সংস্থা এপির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাসে সাধারণত প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ৪০০ মানুষ লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেন। তবে গতকাল (সোমবার, ২ মার্চ) হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং ইসরাইল লেবাননে বোমাবর্ষণ করলে একদিনে মোট ১০ হাজার ৬২৯ জন সীমান্ত পার হন। এদের অধিকাংশই সিরীয় নাগরিক।

আরও পড়ুন:

দক্ষিণ লেবাননে কৃষিশ্রমিক হিসেবে কাজ করা সিরীয় নাগরিক আজ্জাম সুয়েরি মঙ্গলবার সিরিয়ায় ফিরে যান। তিনি বলেন, পালিয়ে যাওয়ার সময় সড়কগুলো গাড়ি ও মানুষের ভিড়ে ঠাসা ছিল।  তিনি আরও বলেন, মাত্র ৩০ বা ৪০ কিলোমিটার যেতে আমাদের ১০ থেকে ১২ ঘণ্টা লেগেছে।

সুয়েরি জানান, তিনি এলাকা ছাড়ার পর তার বাসার পাশের বাড়িটি ইসরাইলি বিমান হামলায় আঘাতপ্রাপ্ত হয়।

এএম