খামেনির মৃত্যুর পর ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারি না: ইরানের ক্রীড়ামন্ত্রী

ইরানের ফুটবল দল
এখন মাঠে , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর ইরান আর ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসনগোষ্ঠী (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।’

দনিয়ামালি বলেন, ‘আমাদের সন্তানরা সেখানে নিরাপদ নয় এবং মৌলিকভাবে অংশগ্রহণের মতো কোনো পরিবেশ বা শর্ত এখন বিদ্যমান নেই।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে তারা যে ধরনের জঘন্য কর্মকাণ্ড চালিয়েছে এবং গত আট-নয় মাসে আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপিয়ে দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা ও শহিদ করেছে—সেই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেখানে উপস্থিতি বজায় রাখা নিশ্চিতভাবেই অসম্ভব।’

এসএস