আইআরজিসি মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করলো ইরান

আলি মোহাম্মদ নায়েইনি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
2

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়েইনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কিছুক্ষণ আগে সংস্থাটির মুখপাত্রের নিহতের খবর ঘোষণা করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘তিনি ঠিক কখন নিহত হয়েছেন বা মধ্যরাত থেকে শুরু হওয়া যে বিমান হামলার খবর আমরা দিচ্ছি, সেই হামলার সময়েই তিনি মারা গেছেন কি না—সে বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।’

রাত থেকে শুরু হওয়া এ হামলাগুলোর মধ্যে কিছু আঘাত হেনেছে পূর্ব তেহরানে, আর বাকিগুলো কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশানের মতো অন্যান্য শহরে।

নায়েইনি ছিলেন কাশানের বাসিন্দা। ৬৮ বছর বয়সী এই জেনারেল আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালে তাকে আইআরজিসির মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়।

গত রাতেই জাতীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘যুদ্ধের মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা রয়েছে।’

সেই বক্তব্য দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই তার মৃত্যুর খবর এলো। তাই তিনি এই বিবৃতির পরপরই নিহত হয়েছেন নাকি কয়েক ঘণ্টা আগে, তা এখনো স্পষ্ট নয়।

এসএস