মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোর বিদ্যুৎ স্থাপনায় হামলার হুঁশিয়ারি আইআরজিসির

মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এছাড়া ইসরাইলের জ্বালানি অবকাঠামো ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিদ্যুৎ স্থাপনায় হামলার আগাম হুঁশিয়ারি দেয় বাহিনীটি।

এর আগে, শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে তেহরানের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এদিকে নতুন করে ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে হামলার দাবি করেছে আইডিএফ। অন্যদিকে, ঈদের পরদিনও ইরানের একাধিক শহরে হামলা চালায় তেল-আবিব।

আরও পড়ুন:

ইরানের বাইরে গাজা উপত্যকাতেও হামলা চালিয়েছে আইডিএফ। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

এদিকে, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জেরে শনিবার দিবাগত রাতে ইসরাইলের আরাদ, ডিমোনাসহ একাধিক শহরে তাণ্ডব চালিয়েছে আইআরজিসি।

অভিযানে ইসরাইলের ২০০ জন মারা গেছেন বলে তেহরান দাবি করলেও তেলআবিব জানায়, হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন।

এসএস